মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পাঁচ বিষয়ে জিরো টলারেন্স নীতির আহ্বান

ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৩:০

ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা দিয়েছে মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স। অনুষ্ঠানে দেশের উন্নয়ন, প্রবাসীদের অবদান, রেমিট্যান্স এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, ফ্রান্সে বসবাসরত মাদারীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সাইফুল ইসলাম রনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ। পরে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের পরিচালক হান্নান হাওলাদার। তিনি প্রধান অতিথিকে ফ্রান্সে স্বাগত জানান এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য দেন মাদারীপুর জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিক খান, সাবেক ফ্রান্স বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মিয়া এবং মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক ইমামুল সরদার। বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, দেশের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়নে সরকার বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে কাজ করছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান।

দেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধ নিয়েও কথা বলেন জাহান্দার আলী জাহান। তিনি বলেন, জাতীয় সংসদে তিনি ব্যক্তিগতভাবে পাঁচটি বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলেছেন। বিষয়গুলো হলো মাদক, মানব পাচার, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতা।

প্রবাসীদেরও এসব অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, এসব অপরাধ ব্যক্তি বা পরিবারের ক্ষতির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। 

তাই দল-মত–নির্বিশেষে সবাইকে এসব অপরাধের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে কথা বলতে হবে।
জাহান্দার আলী জাহান আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রবাসীদেরও এ বিষয়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় প্রধান অতিথির কাছে তুলে ধরা হয়। এসব দাবির সঙ্গে একমত পোষণ করে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়গুলো তুলে ধরার কথাও জানান তিনি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাবিবুর রহমান হাবিব সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে থাকলেও মাদারীপুরের মানুষের সঙ্গে তাঁদের সম্পর্ক ও দেশের প্রতি দায়িত্ববোধ অটুট রয়েছে। প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও মাদারীপুরের প্রবাসীদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিতু তালুকদার, মিয়া মোস্তফা, রোকন তালুকদার, বাদল সরদার, মীর মোস্তফা, মনির হাওলাদার ও দেলোয়ার হোসেনসহ মাদারীপুরের বিপুলসংখ্যক প্রবাসী।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সামাজিক সমস্যা মোকাবিলায় প্রবাসীদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Parisreports / Parisreports

ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন

ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা

ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস