বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন


সাইফুল ইসলাম রনি photo সাইফুল ইসলাম রনি
প্রকাশিত: ১-৪-২০২৬ রাত ৯:৪

প্যারিসে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চেঞ্জ নাউ ২০২৬- সামিট  অনুষ্ঠিত হচ্ছে । তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সামিটে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন নিয়ে কার্যকর সমাধান ও উদ্ভাবনী উদ্যোগগুলো তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ১৪০টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এতে ১০,০০০-এরও বেশি কোম্পানি, প্রায় ৪০,০০০ অংশগ্রহণকারী, ৫০০-র বেশি গণমাধ্যমকর্মী এবং ১,২০০-এর বেশি বিনিয়োগকারী একত্রিত হয়েছেন। এছাড়াও ২০০ উপরে আলোচক বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা, প্রদর্শনী এবং নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

চেঞ্জ নাউ একটি আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ, যার লক্ষ্য পরিবেশগত ও সামাজিক সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধান বাস্তবায়নকে ত্বরান্বিত করা। এই প্ল্যাটফর্মে বিশ্বের উদ্ভাবক, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং পরিবেশকর্মীরা একত্রিত হয়ে কার্যকর উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করছেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, টেকসই নগরায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামাজিক উদ্ভাবন নিয়ে নানা উদ্যোগ আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

সামিটে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিনিধি জানান, “এই ধরনের আন্তর্জাতিক আয়োজন আমাদের জন্য একটি বড় সুযোগ। এখানে বিশ্বের বিভিন্ন দেশের সফল উদ্যোগ, নতুন প্রযুক্তি এবং বাস্তবসম্মত সমাধানগুলো কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রও তৈরি হয়েছে।” তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হচ্ছে। এখনই কার্যকর পদক্ষে না নিলে ভবিষ্যতে বিশ্ব হুমকির মুখে পরবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু আলোচনা সীমাবদ্ধ রাখে না, বরং বিনিয়োগ, প্রযুক্তি এবং নীতিনির্ধারণের মধ্যে একটি সমন্বিত সেতুবন্ধন তৈরি করে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে নতুন দিগন্ত উন্মোচিত হয়।

সব মিলিয়ে, চেঞ্জ নাউ বিশ্বব্যাপী পরিবেশগত ও সামাজিক পরিবর্তন আনতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে ভবিষ্যতের পৃথিবী গড়ার বাস্তবধর্মী উদ্যোগগুলো নতুন করে গতি পাচ্ছে।

Parisreports / Parisreports

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন