বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রত্যয়ে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি ফ্রান্স ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি উত্তর প্যারিসের শহরতলী উবেরভিলিয়ে এলাকার একটি মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক কার্যক্রম এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুনেদ আহমেদকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জুনেদ আহমেদ বলেন, “ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে আগ্রহী। আমরা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চাই এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রেও আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
তিনি আরও বলেন, প্রবাসী উদ্যোক্তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করতে সংগঠনটি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করবে।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কীভাবে আরও বেশি বাংলাদেশমুখী করা যায় এবং তাদের বিনিয়োগে উৎসাহিত করা যায়, সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ, আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ফ্রান্স থেকে বাংলাদেশের আবাসন, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
Parisreports / Parisreports
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত