ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন
আন্তর্জাতিক বুড্ডিস্ট কাউন্সিল অব ফ্রান্স ও ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা তথা ইন্টারন্যাশনাল ভেসাখ ডে-২০২৬।
প্যারিসের পার্শ্ববর্তী ববিংনি সিটি কাউন্সিলের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, ধর্মীয় নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে কাঁকন বড়ুয়া ও মিশেল বড়ুয়ার সঞ্চালনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। এ পর্বে বুদ্ধ পূজা, মঙ্গলাচরণ, ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধ স্নান, সংঘদান এবং অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার পূজনীয় ভিক্ষুসংঘ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য, মানবকল্যাণে গৌতম বুদ্ধের শিক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বৌদ্ধ দর্শনের গুরুত্ব তুলে ধরে ধর্মদেশনা প্রদান করেন। ধর্মীয় পর্বে ভক্ত-অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বুড্ডিস্ট কাউন্সিল অব ফ্রান্সের সভাপতি সিবলী বড়ুয়া। স্বাগত বক্তব্যে তিনি প্রবাসে বৌদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক ভেসাখ ডে উদযাপনের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও নিউ উ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাওসের রাষ্ট্রদূত কালামুংখৌন সউহানোইভং, ববিংনির মেয়র আবদেল সাদি, বিশিষ্ট নিউরো সায়েন্টিস্ট অধ্যাপক ড. উত্তম বড়ুয়া এবং ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার বাণী বর্তমান বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
নবকুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ভারত ও বাংলাদেশের শিল্পীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী, সাইফুল ইসলাম, চয়ন বড়ুয়া, আবু বক্কার আল-আমিন, উত্তম বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, নিশিতা বড়ুয়াসহ আরও অনেক শিল্পী। তাঁদের পরিবেশনায় বাংলা গান, দেশাত্মবোধক সংগীত এবং বৌদ্ধ ভাবধারার বিভিন্ন সংগীত স্থান পায়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শুভাশিষ বড়ুয়া, জিতু বড়ুয়া, সেবক বড়ুয়াসহ কমিউনিটির বিভিন্ন প্রতিনিধি। দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রমোদ বড়ুয়া, জনি বড়ুয়া, চম্পা বড়ুয়া, শুভ বড়ুয়া, কাঁকন বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুজিত বড়ুয়া, গৌতম বড়ুয়াসহ সংগঠনের অসংখ্য সদস্য ও স্বেচ্ছাসেবক।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তর্জাতিক কূটনৈতিক উপস্থিতি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও প্রবাসে বৌদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Parisreports / Parisreports
ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস