বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৫ সকাল ৮:৪৫

বিভিন্ন সময় আটক হওয়া ৩৮ বাংলাদেশিসহ ২২৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

রোববার (১২ জানুয়ারি) রাজ্যের অভিবাসন এক বিবৃতিতে জানায়, অভিবাসন অপরাধে কারাভোগের পর ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্দিশিবির থেকে ১২৮ জন ইন্দোনেশিয়ান, ৩৮ জন বাংলাদেশি, ১৯ জন পাকিস্তানি, ১৪ জন ভারতীয়, ১৩ জন ভিয়েতনামী, ছয়জন নেপালি, পাঁচজন থাই এবং একজন কম্বোডিয়ান নাগরিকসহ ২২৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই শেষে আকাশ ও স্থলপথে নিজ খরচে ফেরত পাঠানো হয়।

জানানো হয়, ফেরত পাঠানো এইসব অভিবাসীদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। তারা ভবিষ্যতে আর কখনও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।

Parisreports / Parisreports

আমিরাতে 'বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র নতুন কমিটির অভিষেক

২০২৭ সালে এনআরবি গ্লোবাল সামিট ফ্রান্সে আয়োজনের পরিকল্পনা

ফ্রান্স সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন

ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা

ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার