কুয়েত প্রবাসী প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের মৃত্যু
বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুবের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তারপারা এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জাতির এই সূর্য সন্তানের দাফন সম্পন্ন হয়।
মোহাম্মদ ইয়াকুব তিন যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন। প্রায় তিন বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে যান তিনি। তারপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশে।
বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের মৃত্যুতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
প্রেসক্লাবের সাংবাদিক নেতারা বলেন, ‘অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ ইয়াকুব। গুণী এই সাংবাদিক তাঁর কর্মে বেঁচে থাকবেন অনন্তকাল।’
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিক নেতারা।
Parisreports / Parisreports
ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস