মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৬ সকাল ৪:১৬

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা কর্মসূচি।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহা, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।  এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও কমিউনিটির সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত সকল কে নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের স্মরণে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্যারিসে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন

পরে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন দূতাবাসের দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফ্রান্সে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
আলোচনা সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতার সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশী মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত, যা দেশে ও বিশ্বে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধ কে বিগত দিনে যে ভাবে শুধু মাত্র একটি দলের পক্ষে চিত্রায়িত করা হয়েছে ভবিষ্যতে যেন তা না হয় সে দিকে সবাই কে দৃষ্টি রাখার আহবান জানান।  

সুদূর প্রবাসে বসেও স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস এবং দেশপ্রেম জাগ্রত করা। সেই সাথে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন উপস্থিত অনেকে।শেষে রাষ্ট্রদূত উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Parisreports / Parisreports

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত