উদীচী–ছায়ানট ও গণমাধ্যমে হামলা
প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর
বাংলাদেশে উদীচী ও ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে ও মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপু দাশকে পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে গত ২৭ ডিসেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকাল ৪টায় ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উদীচী ফ্রান্স সংসদের শিল্পীকর্মীসহ ফ্রান্সে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনের শুরুতেই উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডল উপস্থিত সকলকে উদ্দেশ করে কর্মসূচির সূচনা ঘোষণা করেন। উদীচী ফ্রান্স সংসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখা, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা, দীপু দাশকে পুড়িয়ে হত্যার ঘটনা এবং উদীচী, ছায়ানট ও গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি তোলা হয়।
কর্মসূচি চলাকালে ফরাসি বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীরা থেমে দাঁড়িয়ে মানববন্ধনের প্রতি আগ্রহ ও সংহতি প্রকাশ করেন। ব্যানার ও প্ল্যাকার্ডে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী বার্তা তুলে ধরা হয়।
পরিশেষে উদীচী ফ্রান্স সংসদের সহ-সভাপতি রোজী মজুমদারের নেতৃত্বে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মানববন্ধনের কার্যক্রম সমাপ্ত হয়।
প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হয়।
Parisreports / Parisreports
ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা
ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন
ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা
ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন