বৃহষ্পতিবার, ৭ মে, ২০২৬

ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ বিকাল ৭:৩৯

ফ্যাশন কিংবদন্তি ইয়ভেস সেন্ট লরেন্টের জীবন ও কর্মভিত্তিক হাতে লেখা পাণ্ডুলিপির প্রকাশনা অনুষ্ঠান প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে উদীয়মান সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইদনি মুসলিম উদ্দিন রচিত The Shy Fighter: Yves Saint Laurent শীর্ষক পাণ্ডুলিপির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণিল ও তাৎপর্যপূর্ণ। প্রকাশিত পাণ্ডুলিপিটি বিশ্ববিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার, অস্কার ও ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান লিজিয়ন দ্য অনার (L’Ordre de la Légion d’Honneur) বিজয়ী ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনসংগ্রাম, সৃজনশীলতা, ব্যক্তিত্ব ও ফ্যাশন জগতে তাঁর অবিস্মরণীয় অবদানের ওপর আলোকপাত করে।

লেখিকা ইদনি মুসলিম উদ্দিন হাতে লেখা এই পাণ্ডুলিপিটি ফরাসি ও ইংরেজি—দুই ভাষায় রচনা করেছেন। আয়োজকদের মতে, দ্বিভাষিক এই উপস্থাপনা আন্তর্জাতিক পাঠকদের কাছেও বইটিকে সমানভাবে গ্রহণযোগ্য করে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এহসানুল হক বুলু ও সিরাজুল ইসলাম মিয়া, সিনিয়র সাংবাদিক এম এ মান্নান আজাদ, সমাজসেবক সালাহ আহমদ চৌধুরী, শামিম আহমদ, মানিক মিয়া, সাহিত্যসেবী হাসানাত জাহান, ব্যবসায়ী সত্তার আলী সুমন (শাহ আলম) ও মাসুদ মিয়াসহ সমাজসেবা, সাহিত্য, সাংবাদিকতা ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইয়ভেস সেন্ট লরেন্ট কেবল একজন ফ্যাশন ডিজাইনার নন; তিনি আধুনিক ফ্যাশন ভাবনার এক অগ্রদূত। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক শক্তিশালী উৎস হতে পারে। লেখিকা ইদনি মুসলিম উদ্দিনের এই উদ্যোগকে তাঁরা সাহসী, গবেষণাভিত্তিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইদনি মুসলিম উদ্দিন বলেন, “ইয়ভেস সেন্ট লরেন্টের জীবন ও কাজ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাঁর সৃজনশীল লড়াই এবং নারীদের মুক্তি ও সংগ্রামের প্রতি তাঁর সমর্থন তুলে ধরতেই The Shy Fighter নামটি বেছে নেওয়া হয়েছে।”

অনানুষ্ঠানিক আলোচনা ও নৈশভোজের মধ্য দিয়ে প্রকাশনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Parisreports / Parisreports

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল