বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৫ বিকাল ৭:৫৮

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনফারেন্স রুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপিত হয়েছে। ২ আগষ্ট শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। শ্রম কাউন্সেলর আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী সালাউদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদসহ অন্যান্যরা। আয়োজনে বিপুল সংখ্যক সাধারণ প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

এসময় কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় যখন সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছিল, তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরাই এই আন্দোলনকে পুনরায় প্রাণ দিয়েছিলেন। অনলাইনের মাধ্যমে প্রতিবাদকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিল। 

তিনি আরও উল্লেখ করেন যে, সেই সময়কার রেমিট্যান্স শাটডাউন ছিল প্রতিবাদের এক শক্তিশালী রূপ, যা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। কনসাল জেনারেল আমিরাত প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন, দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তবে আমরা যেখানে জীবিকা নির্বাহের জন্য এসেছি সেই দেশের আইন লঙ্ঘন করা যাবে না৷ আমাদের সবাইকে আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে৷ এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে থাকা বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অসামান্য ত্যাগ ও দেশের প্রতি তাঁদের গভীর ভালোবাসাকে সম্মান জানানো হয়েছে।

Parisreports / Parisreports

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন

ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত

আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল 

প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান

পোস্টাল ভোট: কোন দেশের প্রবাসীরা বেশি সাড়া দিচ্ছেন?