জামিন পেলেন পি কে হালদার
বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিন জনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। শুক্রবার (২০ ডিসেম্বর) ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেন। ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে তাদের জামিন দেওয়া হয়েছে। পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি।
তাদের শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।
এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রানেশ হালাদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।
আদালত সূত্রে জানা যাচ্ছে, সব প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে এক সপ্তাহ। অর্থাৎ অভিযুক্ত হালদারদের বাকি তিন জনের জেল থেকে বের হতে সময় লাগবে সাত দিনের মতো।
২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে হালদারদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর থেকে দেশটিতেই বন্দি হালদাররা। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ছয় জনকে গ্রেপ্তার করেছিল ইডি।
খণ্ডবিখণ্ড দেহাংশ এমপি আনারের, ডিএনএ টেস্টের রিপোর্টখণ্ডবিখণ্ড দেহাংশ এমপি আনারের, ডিএনএ টেস্টের রিপোর্ট
পি কে হালদারসহ পাঁচ পুরুষ সহযোগীকে রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে। নারী সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মি হালদারকে রাখা হয়েছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে।
Parisreports / Parisreports
এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল
সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি
প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর
যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক
প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন
ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত
আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান