নিউ ইয়র্ক আইনসভার বিশেষ সম্মাননা পেলেন কেরামত উল্লাহ
জলবায়ু সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের আইনসভা। সম্প্রতি বাফেলো সিটিতে সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএসিসিজেএফ) মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখায় নিউ ইয়র্ক আইনসভা তাকে এই সম্মাননা দেয়।
এসময় উপস্থিত ছিলেন ‘বাফেলোর প্রিন্স’ খ্যাত তালহা বখত এবং কমিউনিটি নেতা ওয়াসিম। বাফেলোতে এই প্রথম কোনো বাংলাদেশি সাংবাদিক জলবায়ু সাংবাদিকতায় এমন সম্মাননা পেয়েছেন। সম্মাননা স্মারকে কেরামত উল্লাহ বিপ্লবকে বিশ্বের অন্যতম জলবায়ু সাংবাদিকদের একজন বলে উল্লেখ করা হয়।
কেরামত উল্লাহ বিপ্লবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আশিস গুপ্ত ও নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট।
Parisreports / Parisreports
আমিরাতে 'বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র নতুন কমিটির অভিষেক
২০২৭ সালে এনআরবি গ্লোবাল সামিট ফ্রান্সে আয়োজনের পরিকল্পনা
ফ্রান্স সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন
ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা
ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন
ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা
ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’