বৃহষ্পতিবার, ৭ মে, ২০২৬

সিঙ্গাপুরে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ‘বাংলার স্বাদ’ এর উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৫ বিকাল ৫:৫৮

সিঙ্গাপুরে সম্প্রতি ‘বাংলার স্বাদ’ নামে একটি নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। রোয়েল রোডে অবস্থিত এই রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সিঙ্গাপুরের কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস । তিনি তার শুভেচ্ছায় উল্লেখ করেন, “বিদেশে থেকেও নিজ দেশের সংস্কৃতি, খাবার ও ঐতিহ্য রক্ষা করা অত্যন্ত জরুরি। ‘বাংলার স্বাদ’ এর মতো উদ্যোগ প্রবাসীদের জন্য একটি সাংস্কৃতিক ও সামাজিক মিলনকেন্দ্র হিসেবে কাজ করবে।”

রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা আশাবুর রহমান রবিন এবং গিয়াস উদ্দিন ভূঁইয়া। রবিন বলেন, “আমাদের লক্ষ্য প্রবাসীদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশের স্বাদ ও আতিথেয়তার পরিবেশ নিশ্চিত করা।”

আশাবুর রহমান রবিন বলেন, রেস্টুরেন্টে পরিবেশিত খাবারগুলো বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপি অনুসারে প্রস্তুত করা হবে। সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হবে এক ঘরোয়া এবং স্বাচ্ছন্দ্যময় মিলনস্থল। পরে রবিন উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়ায় উপস্থিত হয়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Parisreports / Parisreports

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল