প্রবাসে ক্রীড়া-সংস্কৃতির নতুন মিলনমেলা
প্যারিসে ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে নতুন এক দিগন্তের সূচনা করলো ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’। শনিবার (১০ মে) সন্ধ্যায় প্যারিসের ফাস্তি কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’। মূলত ফ্রান্সে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, তাদের প্রতিভাকে বিকশিত করা এবং মূলধারার ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটির অবস্থান সুদৃঢ় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাফ।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে, ‘আমাদের কথা’-র সম্পাদক লুৎফুর রহমান বাবু, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেল, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, অনলাইন সংবাদমাধ্যম ‘অবিরাম বাংলা ডটকম’-এর উপসম্পাদক এবং ক্রীড়া ব্যক্তিত্ব জান-ই-আলম ও সাফ-এর প্রশাসনিক সেক্রেটারি জুবাইদা শাম্মী জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাফ-এর জেনারেল সেক্রেটারি মামুন হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ ফখরুজ্জামান, সাফ সদস্য শাহীন আহমদ এবং সাফ-এর স্পোর্টস সেক্রেটারি শিহাব উদ্দিন।
সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, “সাফ ফোর্স কেবল একটি ক্রিকেট দল নয়—এটি একটি চিন্তাধারার নাম, একটি সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। এর মাধ্যমে আমরা ক্রীড়াঙ্গনে বাংলাদেশিদের স্বীকৃতি নিশ্চিত করতে চাই এবং তরুণদের মধ্যকার প্রতিভা ও সম্ভাবনাকে সামনে আনতে চাই।”
তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্ম শুধু খেলার জন্য নয়, বরং এটি একে অপরকে জানার, শেখার এবং নিজস্ব সংস্কৃতি তুলে ধরার একটি অবকাশও। আমরা বিশ্বাস করি, সাফ ফোর্স ভবিষ্যতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠতে পারে, যা ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি আরও জোরালো করবে।”
অনুষ্ঠানে সাফ ফোর্স ক্রিকেট টীমের খেলোয়াড়, সাফ-এর স্বেচ্ছাসেবক, সদস্য ও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
সাফ ফোর্স-এর এই পদক্ষেপ কেবল একটি ক্রীড়া উদ্যোগ নয়, বরং এটি ফরাসি মাটিতে প্রবাসী বাংলাদেশিদের আত্মপরিচয় গড়ে তোলার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ক্লাবের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা তরুণদের মধ্যে একদিকে যেমন গড়ে উঠবে দলগত চেতনা, তেমনি তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বদানের সক্ষমতাও বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশা সকলের।
Parisreports / Parisreports
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত
অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ
এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল
সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি
প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর
যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক