ফ্রান্স ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ৬জন বাংলাদেশি সদস্যদের সংবর্ধনা
প্যারিসে গতকাল ফ্রান্স ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ৬জন বাংলাদেশি সদস্যদের সংবর্ধনা জানানো হয়। প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্কো বাংলা কালচারাল এসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বাংলাদেশি প্রতিনিধিদের ফ্রান্কো বাংলা কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে, ফ্রান্সের ক্রিকেটে বাংলাদেশি প্রতিভাদের অগ্রণী ভূমিকা নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন। সংবর্ধিত সদস্যরা হলেন - সুমন হক, জুবাইদ আহমেদ, ফাতেমা খাতুন, সোনিয়া জামান, লুসাই পার্বতী, রোজেলেন গোমেজ।
নবনিযুক্ত সদস্যরা বলেন, “এই অর্জন শুধু আমাদের একার নয়, এটি পুরো বাংলাদেশি কমিউনিটির সম্মানের প্রতীক। আমরা চাই ফ্রান্সের জাতীয় দলে আরও বেশি বাংলাদেশি খেলোয়াড় দেখতে।”
অনুষ্ঠানটি শাহ গ্রুপের সার্বিক সহযোগীতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস-১০ এলাকার পৌর কমিশনার (কন্সাই দূ প্যারিস)সেলভিয়ান রাইফদ Sylvain Raifaud। ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান Prebou Balane, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, ফ্রান্কো বাংলা কালচারাল এসোসিয়েশনের সভাপতি সুহেল ইবনে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী এবং সাংবাদিকরা।
সেলভিয়ান রাইফদ বলেন তার নির্বাচনী এলাকায় ক্রিকেট কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগীতা করবেন এবং খেলয়াররা যাতে প্রাক্টিস করতে পারে তার ব্যবস্থা করবেন। ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান বাংলাদেশীদের প্রশংসা করেন এবং ফ্রান্স ক্রিকেট কে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা চান।
এই সংবর্ধনা অনুষ্ঠানে শুধু একটি অর্জনের স্বীকৃতি নয়, বরং এটি ছিল ফ্রান্সে বাংলাদেশিদের ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকার একটি মাইলফলক।
Parisreports / Parisreports
এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল
সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি
প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর
যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক
প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন
ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত
আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান