ফ্রান্সে ইফতার মাহফিলে বিসিএফ এর নতুন কমিটি ঘোষণা
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের উপস্থিতিতে বিসিএফ এর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে এমডি নুর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে নজমুল কবির। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন। এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল এবং আশরাফ হোসেন । আগামী দুই বছরের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) প্যারিসের লাগোয়া পন্তা শহরে একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন বিসিএফ এর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন।
সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হোসেন এবং সমাপনী বক্তব্য রাখেন বিসিএফ সভাপতি এমডি নুর।
'কেমন বাংলাদেশ কমিউনিটি চাই' শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সুধীজন। তারা হলেন যথাক্রমে জেষ্ঠ্য সাংবাদিক মান্নান আজাদ, সিনিয়র সিটিজেন হাসনাত জেহান, আজাদ মিয়া, মিয়া মাসুদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, স্যোসাল এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, আজিমুল হক খান, কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, ওয়াদুদ তানভীর, মাওলানা বদরুল বিন হারুন, কমিউনিটি সংগঠক কাওসার আহাম্মেদ, সাংবাদিক ইকবাল মাহমুদ, ইয়াসির আরাফাত, মামুন মাহিন, স্বপন ভূইয়া, কুতুবউদ্দিন জিকো, হায়দার হোসেন, বাবু ভুইঁয়া, ইব্রাহিম হাসান, বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল কবির সালমান, আব্দুল্লাহ আল হাসান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন।
Parisreports / Parisreports
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত
অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ