দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল
দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের গার্দো-নর্দ এর একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি স্বপন শফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান চঞ্চল এর সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এসময় বক্তারা সংগঠনের মূল লক্ষ্য ফ্রান্সে বসবাসরত দোহার নবাবগঞ্জের প্রবাসীদের সেবা ও বাঙালি সাংস্কৃতিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ৷
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন, তাইবুর মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আরিফ হাসান, সহ-সভাপতি আশিক হাসান লিটন। এসময় তারা বলেন, প্রবাসে একে অপরের পাশে দাঁড়ানো সমাজ সেবামূলক কার্যক্রম ও ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব অপরিসীম।
আরো বক্তব্য রাখেন, শেখ মুরাদ হোসেন, মামুন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পাঠান, আতিকুর রহমান, মহসিন আকন, লিংকন খান, ইকবাল হোসেন, সাজ্জাদ মোল্লা, মোঃ নায়েম, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, প্রচার সম্পাদক আবির হোসেন, সংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইস্রাফিল বারী সহ আরো অনেকে।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ শাহজাহান সারু, নজরুল ইসলাম, আমিন খান হাজারী। ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Parisreports / Parisreports
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত
অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ