ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রান্সে মূলধারার গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) কমিউনিটির বিশিষ্টজনদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে । শুক্রবার সন্ধ্যায় প্যারিসের অদূরে পন্তার স্হানীয় একটি রেষ্টুরেন্টে সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ’র পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটি মানবিক ও মননশীল সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুস্থ ধারার কমিউনিটি বান্ধব সাংবাদিকতার বিকল্প নেই।’
তারা বলেন, ‘সাংবাদ-পত্র আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় চতুর্থ স্তম্ভ হিসেবে ভূমিকা পালন করে থাকে। সেজন্য এই মাধ্যমে যারাই কাজ করবে তাদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, পৌরসভার কাউন্সিলর ও ‘অফিওরা’ এর নির্বাহী পরিচালক কৌশিক রাব্বানী খান, জাতীয়তাবাদী সেচ্চাসেবক দল ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, আইছা প্রো প্রফেশনাল সার্ভিস সভাপতি ওবায়দুল্লাহ কয়েস, প্যারিসের যুব কাউন্সিলর ও সলিডারিতে আঁজি ফ্রঁস (সাফ)’র প্রেসিডেন্ট নয়ন এনকে, বিসিএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ, বিসিএফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল কবির, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ফয়সাল আহমেদ, দেশ সার্ভিসের পরিচালক শাহজাহান আহমেদ, আদাপ প্রফেশনাল সার্ভিস সভাপতি ওয়াদুদ তানভীর, এক্টিভিস্ট এডভোকেট মনোয়ার পাটোয়ারী, অনলাইন এক্টিভিস্ট আজিমুল হক খান, অনলাইন এক্টিভিস্ট খালেদ মাহমুদ, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, বাংলা ভিশন ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
Parisreports / Parisreports
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত
অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ