সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৭৭ বাংলাদেশি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৫ রাত ৮:১৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে একটি বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ৩টার মধ্যে জোহর রাজ্যের বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখায় একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়।

এতে মোট ৭৭ বাংলাদেশি নাগরিকসহ ১০৫ জন অভিবাসী গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করা হয় অপ্স সাপু নামের একটি বিশেষ কার্যক্রমের মাধ্যমে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, অভিযানের সময় বিদেশিদের বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার অভিযোগ পাওয়া যায়। এতে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন পুরুষ ও ৭ জন নারী ইন্দোনেশিয়ার, ২ জন মায়ানমারের পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারায় অতিরিক্ত সময় ধরে অবস্থান করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তাদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলবে।

Parisreports / Parisreports

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন