রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি দেড় লাখ ছুঁইছুঁই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ১০:৪৫

বিশ্ববাজারে বাড়ায় দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ২৯২৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪৭ হাজার ৮১৮। যা এতদিন এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকায় বিক্রি হয়ে আসছিল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও বাজুসের নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৪১ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ২০ হাজার ৯৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৯ হাজার ৫২৯ টাকায় বিক্রি করা হবে।

যেখানে এতদিন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ১৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি কার হচ্ছিল।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, সোনা ও রুপার অংলকার কিনতে গেলে ক্রেতাকে নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুুরি গুণতে হবে। অর্থাৎ এখন ক্রেতা ২২ ক্যারেট মানের এক ভরি সোনার অংলকার কিনতে গেলে লাগবে ১ লাখ ৫৬ হাজার ৯৮৩ টাকা (সোনার দাম এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা, ভ্যাট-৭ হাজার ১৪০ টাকা এবং মজুরি ৮৬৬৭ টাকা)।

Parisreports / Parisreports

একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ

রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি

শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট

কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি

ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা 

বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

দাম বাড়ল ভোজ্যতেলের

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি