ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত ডিসেম্বর মাসের আগেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে প্রথম ছয় মাসের মধ্যে তা ১১০০ মেগাওয়াট ছাড়াতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বর্তমানে সি-স্টেজে রয়েছে। এ পর্যায়ে প্রতিটি ধাপ অতিক্রম করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হচ্ছে। এখন পর্যন্ত কেন্দ্রটি ২০ শতাংশ তাপীয় সক্ষমতা অর্জন করেছে। এ সক্ষমতা ৩৫ থেকে ৪০ শতাংশে পৌঁছালে উৎপাদিত বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হবে। এর মাধ্যমে জেনারেটর চালু হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে সবকিছু স্বাভাবিকভাবে এগোলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে বলে জানান তিনি। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে চান না মন্ত্রী। কারণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর ক্ষেত্রে প্রতিটি কারিগরি পরীক্ষা ও নিরাপত্তার বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হয়।
নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি খুলে পুনরায় পরীক্ষা ও মেরামত করা হবে। প্রয়োজনে একই প্রক্রিয়া দুই, তিন কিংবা চারবারও অনুসরণ করা হবে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে না।
Parisreports / Parisreports
ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নের ওপর গুরুত্বারোপ
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
দেশে বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট
কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি