শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২৬ রাত ১:২৬

পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস আমদানির আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির সরকার। 

শুক্রবার (৭ আগস্ট) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবৎ ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে। 

প্রসঙ্গত, পাকিস্তানের বাজারে বাংলাদেশি আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। তাজা আনারস রফতানির এই অনুমতি পাওয়ায় বাংলাদেশের কৃষিপণ্যের জন্য একটি নতুন আন্তর্জাতিক বাজার তৈরি হলো।

একই সঙ্গে এই নতুন সুযোগের ওপর ভিত্তি করে আগামীতে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফল আমদানি-রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

Parisreports / Parisreports

একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ

রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি

শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট

কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি

ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা 

বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

দাম বাড়ল ভোজ্যতেলের

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি