দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
দেশের বাজারে ফের আরেক দফায় বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ধাতুর দর দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল রোববার থেকে কার্যকর হবে নতুন এ দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বিশ্ববাজারেও রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা গুণতে হবে। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। এখন ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।
Parisreports / Parisreports
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট
কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান
বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি
ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা
বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট
দাম বাড়ল ভোজ্যতেলের