কমলো অটোগ্যাসের দাম
মূল্য সংযোজন করের সমন্বয়ের পরিপ্রেক্ষিতে কমল গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম। গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৭ টাকা ২৭ পয়সা, বর্তমানে তা সমন্বয় করা হয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সায়। বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে এসব তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।
প্রকৃতপক্ষে এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭.৫ শতাংশ হারে মুসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য হবে প্রতিলিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।
এর আগে ১৪ জানুয়ারি এক আদেশে অটোগ্যাসের দাম বৃদ্ধি করে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে এ দফায় ৪২ পয়সা কমিয়ে পণ্যটির দাম ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে সংস্থাটি।
Parisreports / Parisreports
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট
কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান
বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি
ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা
বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট
দাম বাড়ল ভোজ্যতেলের