বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্পর্শির ‘দাবাঘর’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১১:২৩

অভিনেত্রী মাহিয়াজানা স্পর্শি। চলতি বছরেই নাট্যজগতে পা রাখেন তিনি। এরমধ্যে প্রায় ১০টির মতো নাটক করা হয়েছে। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ফুলকুমার’ সিরিয়ালে কাজ করছেন তিনি। এ ছাড়া, আ খ ম হাসান, সিয়াম মৃধা, আলিফ চৌধুরীসহ আরও অনেক-এর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

গত বৃহস্পতিবার ইউটিউবে  প্রকাশ হয়েছে স্পর্শি অভিনীত ‘দাবাঘর’ শিরোনামের একটি নাটক। এজেএস এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি প্রকাশ হয়েছে। আলামিন জমাদ্দার সবুজ প্রযোজিত রাগিব রায়হান পিয়াল নির্মিত এ নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে কাজ করেছেন তিনি। 

নাটকটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নায়িকা। স্পর্শির ভাষ্য, খুবই চমৎকার একটি গল্পের নাটক এটি। নামটিও অন্যরকম বলতে পারি। আমি আশা করছি নাটকের গল্পটি দর্শকের মনে দাগ কাটবে।’ 

ছোট থেকেই নাচ গান ও অভিনয় এর প্রতি প্রচণ্ড আগ্রহ থেকেই অভিনেত্রী হওয়ার প্রয়াস ছিল স্পর্শির। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিএসইতে অনার্স করছেন।

Parisreports / Parisreports

ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল

মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার