বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ রাত ৮:৫১

মাঠে কাজ করছিলেন উত্তর প্রদেশের কৃষক যশোদা লোধি। হঠাৎ কয়েক মিনিটের জন্য ফোন হাতে নিয়ে ইংরেজিতে একটি ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন। এতে খুশি হননি তার স্বামী। কাজের সময় ভিডিও বানানোয় তাকে বকাঝকাও করেন। কিন্তু স্বামীর সেই বকুনি উপেক্ষা করে ভিডিওটি বানিয়েছিলেন যশোদা। কে জানত, মাঠের সেই সাধারণ ভিডিওই একদিন পৌঁছে যাবে বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। 

গ্রাম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন যশোদা। ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামে তার অ্যাকাউন্টে মূলত সহজভাবে ইংরেজি শেখানোর ভিডিও প্রকাশ করেন তিনি। বিশেষ করে গ্রাম ও হিন্দিভাষী মানুষ, যাঁরা ইংরেজিতে কথা বলতে সংকোচ বোধ করেন, তাদের আত্মবিশ্বাস বাড়াতেই তাঁর এই উদ্যোগ।

সম্প্রতি মাঠে কাজের ফাকে ইংরেজিতে একটি ভিডিও ধারণ করেন যশোদা। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসে অপ্রত্যাশিত স্বীকৃতি। বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। ঘটনাটিকে নিজের জন্য বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে যশোদা বলেন, প্রিয়াঙ্কা তার ভিডিও শেয়ার করায় দিনটি তাঁর জন্য সত্যিই বিশেষ হয়ে উঠেছে।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা যশোদার বাড়িতে টেলিভিশনও নেই। তাই শুরুতে বিভিন্ন পরিচিত তারকা তার কাজ দেখছেন বিষয়টি তিনি ঠিকভাবে বুঝতেই পারেননি। তাঁর শিক্ষার্থীরাই তাঁকে জানাতে শুরু করেন, অনেক পরিচিত ব্যক্তি তার কাজের প্রশংসা করছেন। এখন ইনস্টাগ্রামে যশোদার অনুসারী ৫ লাখ ৮০ হাজারের বেশি। ইউটিউবেও তার অনুসারীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

Parisreports / Parisreports

ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী

‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে

ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল

মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই