‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
চেক বাউন্স মামলায় প্রতিশ্রুতি দেয়ার পরও দুই কোটি টাকা জমা না দেয়ার কারণে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। একাধিকার নির্দেশ দেয়ার পরও আদালতের নির্দেশ পালন না করার জন্য সোমবার (৫ অক্টোবর) ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। বিচারপতিদের কড়া মন্তব্য―এই ঔদ্ধত্যকে সঠিক জায়গায় রাখা দরকার। অর্থাৎ, রাজপালকে মূলত জেলেই রাখা প্রয়োজন।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার প্রধান চিারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে রাজপাল যাদবের মামলাটির শুনানি হয়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর অভিনেতাকে শেষবারের মতো সুযোগ দিয়েছিলেন আদালত।
আদালতের নির্দেশ ছিল, নির্দিষ্ট সময়ে মোট ৫ কোটি টাকা বকেয়ার মধ্যে অন্তত ২ কোটি টাকা আদালতের রেজিস্ট্রিতে জমা দিতে হবে। সেই শর্তে আত্মসমর্পণ থেকে বলি তারকার অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ জমা না দেয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন আদালত।
এ সময় রাজপাল যাদবের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচী। শুনানিতে আইনজীবী অভিযোগকারীদের ব্যাপারে বলেন, ‘ওরা গরিব নন।’ আর এই মন্তব্যেই ক্ষুব্ধ বিচারপতির জবাব, ‘তারা আপনার থেকে বেশি ধনী হতে পারেন। কিন্তু আপনি তাদের যে অর্থ আত্মসাৎ করেছেন, সেই পরিমাণে গরিব তারা। এই ঔদ্ধত্যকে তার সঠিক জায়গায় রাখা প্রয়োজন। কখন মুখ খুলতে হয়, সেটি জানা উচিত। আর আপনার জায়গা জেলে।’
এছাড়াও অভিনেতার আবেদন খারিজ করে দেয়ার কথাও বিবেচনা করেছিলেন আদালত। কিন্তু এমনটা হলে অভিযোগকারীদের অর্থ উদ্ধারের সম্ভাবনা আরও ক্ষীণ হতে পারে, এ জন্য আবেদনটি খারিজ করেননি আদালত।
Parisreports / Parisreports
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল
মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস