ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান আজ বিধ্বস্ত করার চেষ্টা করেছেন এটির কো-পাইলট। এ সময় তিনি বিমানের ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন। এতে ওই ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছেন।
এরমধ্যে জানা গেছে বিমানটির প্রধান পাইলট বা ক্যাপ্টেন ছিলেন ভারতীয়। তার নাম স্মিত মাচ্ছাড়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কো-পাইলট বিমানের সিস্টেম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। এ সময় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় বাধা দেন। তখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
বিমানটিতে সবমিলিয়ে ১৮০ জন যাত্রী ও ক্রু ছিলেন।
একটি ভিডিওতে দেখা গেছে, ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার পুরো শরীর রক্তে ভেজা ছিল এবং তিনি কথাও বলতে পারছিলেন না। এ মুহূর্তে সৌদি আরবে তিনি চিকিৎসাধীন।
বিমানটি যখন বিধ্বস্ত করার চেষ্টা করা হয় তখন কয়েকজন যাত্রী ও ক্রু মিলে ওই কো-পাইলটকে নিবৃত করে তাকে বেঁধে ফেলেন।
এনডিটিভি আরও জানিয়েছে, ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় গত চার বছর ধরে ফ্লাই দুবাইয়ের বিমান চালাচ্ছিলেন। আমিরাতের সরকারি এ বিমানসংস্থা কম টাকায় সেবা দিয়ে থাকে।
Parisreports / Parisreports
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত
ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা