বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল লেবানন

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ রাত ৮:২০

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পরিচালিত একটি বড় ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তাদের দাবি, আলি তাহের রিজের নিচে থাকা দুইটি টানেল ধ্বংস করতে এক হাজার টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

টানেল দুটির মোট দৈর্ঘ্য ছিল দুই কিলোমিটারের বেশি ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ফলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমান কম্পন সৃষ্টি হয়।

এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাসের পর মাস হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পর গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়। মার্চে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর দখল করা দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে।

আইডিএফের প্রকাশিত ছবিত আকাশ আলোকিত করে বিশাল আগুনের গোলা দেখা গেছে। নাবাতিয়েহ শহরের বাসিন্দা আহমেদ, আলি তাহের রিজ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে থাকেন। তিনি বিবিসিকে বলেন, ‘আকাশ আলোকিত হয়ে উঠেছিল এবং প্রায় ১৫ সেকেন্ড পর আমরা ভীতিকর শব্দ শুনতে পাই। পুরো বাড়িটা এমনভাবে কেঁপে উঠেছিল, যেন ভূমিকম্প হচ্ছে।’

তিনি আরও জানান, মানুষ চিৎকার করছিল এবং শিশুরা কাঁদছিল। বিস্ফোরণের পর অনেক মানুষ এলাকা ছেড়ে বৈরুতের দিকে যাওয়ার সময় সড়কগুলো গাড়িতে ভরে যায়। উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর সাইদাতেও ওই বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূগর্ভস্থ অবকাঠামোটির মধ্যে হিজবুল্লাহর বদর ইউনিটের ব্যবহৃত একটি কমান্ড সেন্টার ছিল। সেখানে কয়েক ডজন রকেট, ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান ছাড়াও ট্যাংকবিধ্বংসী অস্ত্র, মাইন ও বিস্ফোরক মজুত ছিল। এই কমপ্লেক্স ধ্বংসের মাধ্যমে এলাকাটিতে আটটি টানেল ধ্বংস করার দাবি করেছে আইডিএফ।

 

 

 

 

Parisreports / Parisreports

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন