মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১:৩৪

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের দিল্লি থেকে চেন্নাইগামী একটি বিমানে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন ধরে যায়। পরে প্লেনটি হায়দরাবাদে জরুরি অবতরণ করে। আজ রোববার (১১ অক্টোবর) ভয়াবহ এ ঘটনাটি ঘটে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্লেনের লাগেজ রাখার জায়গায় আগুনটি জ্বলছে। সেখানে এক যাত্রীর ব্যাগ রাখা ছিল। যার ভেতর ছিল পাওয়ার ব্যাংকটি।

আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি করে আগুনটি নেভানোর চেষ্টা করতে থাকেন।

পরে প্লেনের কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে সমর্থ হন। ওই প্লেনের সব যাত্রী এবং ক্রু নিরাপদ ও অক্ষত আছেন।

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি জরুরি অবতরণ করেছে জানিয়ে ইন্ডিগো বলেছে, “ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬১১৫ আজ ১১ অক্টোবর দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। কিন্তু এক যাত্রীর ইলেকট্রিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর এটি হায়দরাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রটোকল অনুযায়ী, পাইলটরা বিমানটির গতিপথ ঘুরিয়ে দেন এবং নিরাপদভাবে রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।”

পরবর্তীতে যাত্রীদের জন্য একটি বিকল্প প্লেনের ব্যবস্থা করা হয়। যেটি তাদের চেন্নাইয়ে নিয়ে যায়। এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু