রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ রাত ৯:৭

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সংঘাতের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী দেখা গেছে। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে রিয়াদে সতর্কতা জারি করে সৌদি আরব। সে সময় বিকট বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ভিডিও ও ছবিতে বিমানবন্দরের হাইওয়ে, মূল টার্মিনাল ভবন এলাকায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ধোঁয়া ও রাতের সতর্কবার্তা সম্পর্কে রয়টার্সের প্রশ্নের জবাবে সৌদি সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এর আগে শুক্রবার রাতে রিয়াদ এবং রাজধানীর পূর্বে আল-খারজ শহরে সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। পরবর্তীতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। কিন্তু অল-ক্লিয়ার বার্তা পাঠানোর আগেই রিয়াদের ওলায়া এলাকায় বিকট শব্দ শোনেন এক রয়টার্স সাংবাদিক।

গত জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকে সৌদি আরবে একের পর এক হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী। পাশাপাশি লোহিত সাগরেও সৌদি জাহাজকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালানো হচ্ছে।

এই হামলাগুলো বিশ্বব্যাপী তেল সরবরাহে নতুন হুমকি তৈরি করেছে। হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল বন্ধ থাকায় লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিকে বিকল্প হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু হুতিদের সঙ্গে সৌদির সংঘাত পুনরায় শুরু হওয়ায় এখন জ্বালানি পরিবহনের বিকল্প পথ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের রাজধানী সানায় ‘অপরাধমূলক তৎপরতা’ নস্যাৎ করেছে গোষ্ঠীটি। এর জন্য সৌদি আরবকে দায়ী করে উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেন তিনি।

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা