রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও ধর্মঘটের ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৬ সকাল ৭:৪২

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার যে চুক্তি প্রক্রিয়া চলমান, তা বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেন। তাদের দাবির মধ্যে আরও রয়েছে— চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত শ্রমিক-কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং পদে পুনর্বহাল, নেতাদের বিরুদ্ধে মামলাসহ কোনো ধরনের হয়রানি করা থেকে বিরত থাকা।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, কোনো কর্মচারী ধর্মঘট চলাকালে কাজে যাবে না। আন্দোলনে সরকারকে অনেক সময় দিলেও কোনো কাজ হয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের কথা জানান তারা।

এ সময় তারা উল্লেখ করেন, এতদিন আন্দোলন চললেও বন্দরের বহির্নোঙরের কার্যক্রম বন্ধ করা হয়নি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় নতুন ঘোষিত কর্মসূচিতে বহির্নোঙরের পণ্য খালাসও বন্ধ রাখা হবে।

এদিকে, দাবি পূরণের আশ্বাসে গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের দুই দিনের মাথায় আবারও নতুন ঘোষণা এলো।

Parisreports / Parisreports

একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ

রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি

শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট

কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি

ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা 

বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

দাম বাড়ল ভোজ্যতেলের

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি