রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দারাজের ১.১ নিউ ইয়ার মেগা সেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২৪ সকাল ৫:২২

দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে এলো। বছর সমাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সবাই নিজেদেরকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে নতুন বছরের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। আর তাই উৎসব উদযাপনের এ মৌসুমে আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দারাজ এবার নিয়ে এসেছে ১.১ নিউ ইয়ার মেগা সেল। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেসে এ ক্যাম্পেইন চলবে ২৫ ডিসেম্বর, ২০২৪-৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এবার অসংখ্য ক্যাটাগরিতে থাকছে আকর্ষণীয় ডিল আর সারপ্রাইজ- ইলেকট্রনিকস, ফ্যাশন আইটেম, হোম ডেকোর, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্রোসারি, মাদার ও বেবি প্রোডাক্টস, বিউটি প্রোডাক্টসসহ আরও অনেক কিছু। এ ছাড়াও থাকবে অসংখ্য হিরো প্রোডাক্ট এবং নিউ অ্যারাইভালস, যা আপনার নতুন বছরের শপিংকে করবে আরও আনন্দদায়ক।

পাশাপাশি গ্রাহকদের জন্য আরও থাকবে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে হট ডিলস এবং ক্রেজি ফ্ল্যাশ সেল। সঙ্গে থাকবে এক্সক্লুসিভ ছয় শতাংশ ফ্ল্যাশ ভাউচার, যা দিয়ে ২৫ ডিসেম্বর রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে।

কেনাকাটার আনন্দকে পরিপূর্ণতা দিতে ১ জানুয়ারি ক্রেতাদের জন্য স্পেশাল ডিল এবং ডিসকাউন্ট নিয়ে থাকবে বিকাশ ডে। নতুন বছরের আনন্দ-উদযাপনকে নতুন মাত্রা দিতে এ সকল আয়োজনের ব্যবস্থা নিয়েছে দারাজ।

এ ছাড়াও বরাবরের মতো নির্ধারিত কেনাকাটাতে ফ্রি ডেলিভারি সুবিধা তো থাকছেই। রেকিট, বেসাসসহ আরও অনেক ব্র্যান্ড এই উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করছে যা ১.১ সেলে ক্রেতাদের দিবে কেনাকাটায় ভিন্ন মাত্রা। দারাজের ১.১ নিউ ইয়ার মেগা সেল আজ গ্রাহকদের দোরগোড়ায়। বছর শেষের সেরা সব ডিল উপভোগ করুন আর নতুন বছরের শুরুটা করে তুলুন আরও আনন্দময় ও উপভোগ্য।

Parisreports / Parisreports

একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ

রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি

শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট

কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি

ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা 

বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

দাম বাড়ল ভোজ্যতেলের

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি