আরেক দফা কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা এতদিন ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা ছিল। সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা ছিল।
তারও আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৯ হাজার ২৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ১৭০ টাকা বিক্রি হয়ে আসছিল।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
Parisreports / Parisreports
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট
কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান
বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি
ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা
বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট
দাম বাড়ল ভোজ্যতেলের