স্বর্ণের দামে আবারও রেকর্ড
সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এখন পর্যন্ত এটিই স্বর্ণের সবোর্চ্চ দাম।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৬৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ গত রোববার (১৩ এপ্রিল) স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ বুধবার পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে। এর আগে, ১২ এপ্রিল দাম বাড়ানোর পর স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকায় উঠেছিল। এতদিন এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।
Parisreports / Parisreports
একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ
শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ
রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি
শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট
কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান
বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি
ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা
বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট
দাম বাড়ল ভোজ্যতেলের