রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফের রেকর্ড দামে সোনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৪-২০২৫ সকাল ৯:২৫

দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে। এতে নতুন রেকর্ড দামে পৌঁছেছে মূল্যবান এ ধাতু। এ দফায় প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ১৮৭ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। যা আজ সন্ধ্যা পর্যন্ত ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম রোববার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ১০ এপ্রিল রাতে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দামেই শনিবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

নতুন দাম অনুযায়ী রোববার (১৩ এপ্রিল) থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের দাম হবে এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে এক লাখ ১০ হাজার ২৭১ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুয়াযী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

Parisreports / Parisreports

একনেকে মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্পের অনুমোদন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

শাহজালালে অভিযান: প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ

রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি ফেরারি

শিল্পে গ্যাসের চাপ বাড়লেও এখনও কাটেনি সংকট

কাঁচামরিচে স্বস্তি, শত টাকার ওপরে অধিকাংশ সবজি

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

বিশ বছর পর বাজেট প্রণয়নে বিএনপি

ঢাকার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করতে আগ্রহী আঙ্কারা 

বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট

দাম বাড়ল ভোজ্যতেলের

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি