মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রি দেবে ডব্লিউএইচও


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ১০:৭

মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা নিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। মঙ্গলবার থেকে এ সংক্রান্ত কর্মসূচি শুরু করেছে সংস্থাটি। এক প্রতিবেদনে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ত্রেইট টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানের ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য ওষুধের চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। এরপর ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে ওষুধের চালান।

এই ছয়টি দেশের হাসপাতালগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশু রয়েছে প্রায় ৫ হাজার। তাদের সবার কাছেই বিনামূল্যে পৌঁছাবে ওষুধ।

ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয় অন্তত ৪ লাখ শিশু; কিন্তু ওষুধের দুর্মূল্য ও প্রয়োজনীয় চিকিসার অভাবে এই শিশুদের ৭০ শতাংশই মারা যায়।

ডব্লিউএইচও’র বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। যদি তা সফল হয়, তাহলে বিশ্বের প্রায় ১ লাখ ২০ হাজার শিশুরোগী বিনামূল্যে ক্যানসারের ওষুধ পাবে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা