রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৬ রাত ১১:৪০

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেট্টি নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে অভিবাসনবিরোধী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক সদস্য। এতে করে এই শহরটিতে এক মাসের ব্যবধানে বর্ডার পেট্রোল অফিসারের হাতে দুজন প্রাণ হারালেন।

অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন। তিনি হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ করতেন।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) তাকে গুলি করা হয়। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রেট্টি বর্ডার পেট্রোল একটি ৯ মিলিমিটারের আধাস্বয়ংক্রিয় হ্যান্ডগান অফিসারদের কাছে চলে এসেছিলেন । ওই সময় নিরাপত্তা হুমকি মনে করে তাকে গুলি করা হয়। কিন্তু তিনি অস্ত্রটি তাক করেছিলেন কি না সেটি স্পষ্ট করেনি নিরাপত্তা বিভাগ।

তবে এক পথচারীর ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রেট্টির হাতে একটি মোবাইল রয়েছে। ওই সময় হাতে অস্ত্র দেখা যায়নি। প্রেট্টির পরিবার জানিয়েছে, মিনিয়েসোতাতে তার অস্ত্র রাখার অনুমতি ছিল। কিন্তু তিনি অস্ত্রটি সাথে নিয়ে ঘুরতেন এমন কোনো তথ্য তারা আগে জানতেন না।

তারা আরও জানিয়েছেন, মিনিয়াপলিসে আইস সদস্যরা যেভাবে মানুষকে হেনস্তা করছিল, যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, সেগুলো নিয়ে প্রেট্টি ক্ষুব্ধ ছিলেন।

চলতি মাসে রেনে গুড নামে এক নারীকে বর্ডার পেট্রোলের সদস্যরা যখন গুলি করে হত্যা করে তখন মিনিয়াপলিসে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পেট্রিও। তিনি যখন গুলিবিদ্ধ হন তখন এক নারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন আইসের সদস্যরা। তখন ওই নারীকে বাঁচাতে যান তিনি।

 

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা