ইরানের সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সরকারের পতন ঘটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। এছাড়া দেশটির সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হতে পারে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে গতকাল নতুন আরেকটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এতে সবমিলিয়ে ওই অঞ্চলে এখন মার্কিনিদের ছয়টি মিসাইল ধ্বংসকারী জাহাজ অবস্থান করছে। এগুলোর পাশাপাশি আছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।
রয়টার্সকে কয়েকটি সূত্র বলেছেন, ইরানের ওপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা করছেন। ট্রাম্পের লক্ষ্য হলো ইরানির সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করা যেখানে ইসলামিক সরকারের পতন ঘটে যাবে।
গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যা মাত্র কয়েকদিনে সহিংস রূপ ধারণ করে। ওই সময় হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করা হয়। তাদের সাহায্য করার অজুহাতে যুক্তরাষ্ট্র এখন ইরানের সরকার পতনের পরিকল্পনা করছে।
সূত্র জানিয়েছেন, যেসব অবকাঠামো ব্যবহার করে বিক্ষোভ দমন করা হয়েছে এবং যেসব কমান্ডার নির্দেশনা দিয়েছেন তাদের ওপর হামলা চালানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্র আলোচনা করছে। এর পাশাপাশি মিসাইল ও পারমাণবিক স্থাপনায় হামলাও বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস