নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট নুজোমা আর নেই
নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। দেশটির বর্তমান নেতা নাঙ্গোলো এমবুম্বার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন হওয়া নামিবিয়ার দীর্ঘলড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন নুজোমা। ১৯৬০ সালে, সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) নামের একটি দল প্রতিষ্ঠা করেন। যেটি নামিবিয়ার মুক্তি সংগ্রামের লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ করেছে।
স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানী উইন্ডহোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নুজোমা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা।
তিনি বলেন, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষবার অসুস্থ হওয়ার পর তিনি আর সুস্থ হতে পারেননি। বর্তমান প্রেসিডেন্ট আরও বলেন, তিনি (নুজোমা) আমাদের নিজ পায়ে দাঁড়াতে এবং আমাদের পূর্বপুরুষদের এই বিশাল ভূখণ্ডের মালিক হতে অনুপ্রাণিত করেছিলেন।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস