মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ১০:২৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানের সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে খামেনির সঙ্গে হামাস নেতাদের সাক্ষাতের এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান। সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশে খামেনি বলেন, আপনারা ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন; যা আসলে আমেরিকার পরাজয়। 

হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আপনারা তাদের (ইসরায়েল-আমেরিকা) কোনও লক্ষ্যই অর্জন করার সুযোগ দেননি।  

ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

তেহরান সফরে ফিলিস্তিনি প্রতিনিধি দলে হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ছাড়াও গোষ্ঠীটির শীর্ষ পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও শীর্ষস্থানীয় কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ ছিলেন।

তারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল-হাইয়া ইরানের সর্বোচ্চ নেতাকে বলেন, ‘‘আমরা আজ গর্ব নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।’’

খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি আমাদের জাতির মানসিকতায় কোনও প্রভাব ফেলতে পারেনি।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা