শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কাঁচপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ১২:৫২

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মহাসড়কের কাঁচপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর মহাসড়কে যানবাহন চলাচল আটকে গিয়ে দীর্ঘ সময় বিশাল যানজট দেখা দেয়।

নিহতরা হলেন- গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতির একটি বাসের সঙ্গে উল্টোপথে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা মা-ছেলে এবং চালকের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ