কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং
কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বাসিন্দা কবির হোসেন। মালিকের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন তিনি।
ঘোড়াশাল বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইক লাগিয়ে গত দুদিন ধরে প্রচার চালাচ্ছেন তিনি।
কবির হোসেন পেশায় একজন বৈদ্যুতিক তাঁতের কারখানার শ্রমিক। তিনি জানান, ঘোড়াশালে যাওয়ার পথে ডাঙ্গা এলাকায় কিছু টাকা কুড়িয়ে পান তিনি। অনেক চেষ্টা করেও টাকার প্রকৃত মালিকের সন্ধান পাননি। অন্য কোনো উপায় না পেয়ে তিনি মাইকিংয়ের সিদ্ধান্ত নেন।
তিনি নিজেই অটোরিকশায় ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় মাইকিং করছেন। প্রয়োজনীয় প্রমাণসহ টাকার সঠিক পরিমাণ জানাতে পারলেই যাচাই-বাছাই করে টাকা ফিরিয়ে দেবেন তিনি।
Parisreports / Parisreports
কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং
নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু
পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি
ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
Link Copied