শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২৬ রাত ৯:৪৬

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত পদার্থ মেশানো স্পিড পান করিয়ে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে নববধূ ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই যুবক। এ ঘটনায় নিহতের বাবা পাঁচজনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন।

নিহত যুবকের নাম শাহাদৎ হোসেন (২২)। তিনি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ধনসাডাঙ্গা গ্রামের মো. জাকেরুল ইসলামের ছেলে।

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন- নিহতের স্ত্রী তামান্না (১৯), তার বাবা মো. কামাল (৪৫), মা মোছা. সুলতানা (৪২), বোন মোছা. কামরুন্নাহার আশা (২০) এবং হাবিবপুর বাজারের একটি কীটনাশকের দোকানের কর্মচারী মো. মশফিকুর (২২)। তাদের সকলের বাড়ি উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে।

নিহতের বাবার করা এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ইসলামী শরিয়ত অনুযায়ী পারিবারিকভাবে শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তামান্নাকে শ্বশুরবাড়িতে তুলে দেওয়া হয়। বিয়ের পর পুত্রবধূকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়ার কথাও এজাহারে উল্লেখ করেছেন বাদী।

এজাহারে আরও বলা হয়, বিয়ের পর তামান্নার আচরণে অসংগতি ও স্বামীর প্রতি অনীহা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। পরে তারা জানতে পারেন, তামান্নার সঙ্গে মশফিকু নামের এক যুবকের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এমনকি এর আগে তারা বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ