সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০
সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। তবে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না। তাৎক্ষণিকভাবে তাকে শনাক্তও করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি একাই এই ঘটনা ঘটিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর চারজনের অস্ত্রোপচার এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আরও অনেকে আহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ। হামলায় যারা নিহত হয়েছেন, তাদের সবার মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে।
পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস