বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জয়নুল আবেদীন


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:৩২

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিকেলে বার কাউন্সিল ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।  এ সময় অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। 

বার কাউন্সিলের কর্মকর্তারা নতুন নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার অ্যাডভোকেট জয়নুল আবেদীন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৬(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বার কাউন্সিলের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বার কাউন্সিলের নির্বাচিত সব সদস্যরা উপস্থিত ছিলেন। 

বার কাউন্সিলের সভায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট জয়নুল আবেদন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

Parisreports / Parisreports

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড