সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।মামলাটি আজ ১১ নম্বর কার্যতালিকায় ছিল।
প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ।
এর আগে, ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করতে আবেদন করেন তিনি। একইসঙ্গে অব্যাহতি চান। তবে প্রসিকিউশনের পক্ষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
তারও আগে, ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। ১৫ বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করতে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান।
Parisreports / Parisreports
ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ট্রাইব্যুনাল
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন