শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ রাত ১০:৩

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তিনদিনের রিমান্ড শেষে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে নির্ধারিত তিনদিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তের স্বার্থে প্রয়োজনে মিন্টুর পুনরায় রিমান্ড আবেদন করা হতে পারে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে শাকিল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নাটোর জেলা গোয়েন্দা পুলিশ সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজন আটক 

এদিকে শাকিল ইসলাম হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তারের পর আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আলামিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে আনিছুর রহমান (২৫)। তারা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের অনুসারী বলে জানা গেছে।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরও জানান, শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

Parisreports / Parisreports

ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ট্রাইব্যুনাল

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’