পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের
অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিলেন মো: আসাদুজ্জামান। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচনে অংশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার বিলোপের পর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এই রায় ইতিহাসে অনন্য হয়ে থাকবে।
মো: আসাদুজ্জামান বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে যেটাই অন্তর্ভুক্ত করা হোক না কেন, তা সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী নয়।
Parisreports / Parisreports
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড
শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ
চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা