সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শরীয়তপুরে সন্ত্রাসী হামলায় আহত ৪ সাংবাদিক


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২৫ রাত ৩:৫৯

শরীয়তপুরে দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজনের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিক আহত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ২৪ টেলিভিশন ও জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৮ জানুয়ারি দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ করে জেলার গণমাধ্যমকর্মীরা। পরে ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দেয়া নুরুজ্জামান শেখ নামে একজন ওই চিকিৎসকের পক্ষ নিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজন সংবাদিকদের বাগবিতণ্ডা হয়।

এরই জেরে সোমবার দুপুরে ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখসহ ১০-১২ জন মিলে ছুরি, হাতুড়িসহ দেশিয় অস্ত্র দিয়ে সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিকের ওপর হামলা চালায় তারা।

হামলার বিষয়ে সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাওয়ার পথে আমার ওপর হামলা চালায় তারা। আমি এই হামলার বিচার দাবি করছি।

এ বিষয়ে শরীয়তপুর পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ